The Soda Pop
Cooltext764879529 48

পশ্চিমা দূতাবাসগুলোতে উৎকণ্ঠা
Monday, September 17, 2012
2:23 pm

2012-09-17-13-26-48-1 1
(bdnews25.wapamp.com/Dhaka)
- ইসলাম
ধর্মকে অবমাননাকারী চলচ্চিত্র
নিয়ে মুসলিম বিশ্বে সৃষ্ট তীব্র
উত্তেজনায় শঙ্কিত
পশ্চিমা দূতবাসগুলোতে রোববার
উচ্চ
সতর্কাবস্থা জারি করা হয়েছে। ওই চলচ্চিত্রের
জেরে কয়েকদিন
ধরে চলা মার্কিন
বিরোধী সহিংসতার পর
যুক্তরাষ্ট্র
সবাইকে সতর্ক থাকার আহ্বান জানায়। রোববার
চলচ্চিত্রটি নিয়ে পশ্চিমে লন্ডন
থেকে শুরু
করে পুবে লাহোর পর্যন্ত
বিক্ষোভ অব্যাহত ছিল। মুসলিম বিশ্বের
পশ্চিমা কূটনৈতিক
মিশনগুলোতে চরম
উৎকণ্ঠা বিরাজ করছে।
যুক্তরাষ্ট্রকে অনুসরণ
করে জার্মানিও সুদান থেকে কিছু দূতাবাস
কর্মীকে প্রত্যাহার
করে নিয়েছে। উত্তেজিত
বিক্ষোভকারীরা শুক্রবার
দূতবাসটি তছনছ
করে আগুন ধরিয়ে দিয়েছিল। মার্কিন দূতাবাসের
নিরাপত্তা জোরদার
করার জন্য মেরিন
সেনা পাঠানোর
ব্যাপারে যুক্তরাষ্ট্রের
অনুরোধ প্রত্যাখ্যান করে সুদান। এরপর
শনিবার দূতাবাসের কম
গুরুত্বপূর্ণ কর্মী ও সব
কর্মী পরিববারের
সদস্যদের সুদান
ছেড়ে চলে আসার নির্দেশ দেয়
যুক্তরাষ্ট্র। তিউনেসিয়া দূতাবাস
থেকেও কম গুরুত্বপূর্ণ
কর্মীদের প্রত্যাহার
করে নেয় যুক্তরাষ্ট্র।
এছাড়া নাগরিকদের
তিউনেসিয়ার রাজধানী তুনিস ছাড়ারও
পরামর্শ দেয়। শুক্রবার
যুক্তরাষ্ট্রের তুনিস
দূতাবাসেও হামলা হয়। এদিকে, লিবিয়ার
জাতীয় পরিষদের প্রধান
জানিয়েছেন,
বেনগাজিতে মার্কিন
কনস্যুলেট ভবনে হামলার
ঘটনাটি পরিকল্পিত হামলা ছিল।
“লক্ষ্যস্থির করেই
একটি গোষ্ঠী” কনস্যুল
ভবনে হামলা চালিয়েছে বলে মনে করছেন
তিনি।
হামলাকারীরা ইন্টারনেটে পোস্ট করা বিতর্কিত
চলচ্চিত্রের
কারণে ক্ষুব্ধ স্বতস্ফূর্ত
হামলাকারী ছিল
না বলে তিনি জানান। গত মঙ্গলবার বেনগাজির
ওই হামলায় লিবিয়ায়
নিযুক্ত রাষ্ট্রদূতসহ
যুক্তরাষ্ট্রের পাঁচ
নাগরিক নিহত হয়। রোববার লন্ডনের
যুক্তরাষ্ট্র দূতাবাসের
সামনে প্রায়
সাড়ে তিনশ’ লোকের এক
সমাবেশ থেকে বিতর্কিত
চলচ্চিত্রটির প্রতিবাদে স্লোগান
দেওয়া হয়। তুরস্কের
রাজধানী আঙ্কারায়
দূতবাসের
সামনে যুক্তরাষ্ট্রের
পতাকা পোড়ানো হয়।
পাকিস্তানের প্রায় সবগুলো শহরে চলচ্চিত্র
নিয়ে ক্ষুব্ধ লোকজন
বিক্ষোভ সমাবেশ করে। পাকিস্তানের
হায়দ্রাবাদে প্রতিবাদকারীদের
লক্ষ করে অজ্ঞাত লোকজন
গুলিবর্ষণ করলে একজন
নিহত হয়।
করাচিতে প্রায় এক হাজার প্রতিবাদকারীর
একটি বিক্ষোভ মিছিল
যুক্তরাষ্ট্রের
কনস্যুলেটের
দিকে এগিয়ে যাওয়ার
চেষ্টাকালে পুলিশ বাধা দেয়।
এখানে পুলিশের
সঙ্গে হাঙ্গামায় পাঁচজন
আহত হয়
বলে জানিয়েছে পুলিশ। লেবাননের
শিয়া রাজনৈতিক দল
হিজবুল্লাহর মহাসচিব
হাসান নাসরাল্লাহ
বৈরুতে প্রতিবাদ
সমাবেশের ডাক দিয়েছেন। সপ্তাহের
শেষ দিকে চলচ্চিত্রটির
প্রতিবাদে পুরো লেবাননজুড়ে বিক্ষোভ-
সমাবেশ
করা হবে বলে জানিয়েছে দলটি। চলচ্চিত্রটি যুক্তরাষ্ট্রের
গোয়েন্দা সংস্থার
পরিকল্পনা অনুযায়ী তৈরি করা হয়েছে বলে অভিযোগ
করেন নাসরাল্লাহ।

(bdnews25.wapamp.com/Dhaka)


Share|
Home
© 2013 bdnews25.wapamp.com